আজ ৬ মার্চ’ জাতীয় পাট দিবস। ‘সোনালী আঁশের সোনার দেশ, মুজিববর্ষে বাংলাদেশ’— এই প্রতিপাদ্য নিয়ে পালিত হচ্ছে এবারের জাতীয় পাট দিবস। দেশে চতুর্থবারের মতো এই দিবস উদযাপিত হতে যাচ্ছে।
পাট খাতে অবদানের জন্য ১১টি ক্যাটাগরিতে ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করবে সরকার। বৃহস্পতিবার (৫ মার্চ) জাতীয় পাট দিবস-২০২০ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।
দিবসটি উপলক্ষ অফিসার্স ক্লাবে পাট দিবসের মূল অনুষ্ঠান এবং ৬ থেকে ১০ মার্চ পাঁচ দিনব্যাপী বহুমুখী পাট মেলা আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

