আগামী ৮ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাচন স্থগিতের আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনের (ইসি) করা আবেদনের ওপর শুনানি হবে। আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে ওই দিন শুনানির জন্য পাঠিয়েছেন চেম্বার বিচারপতি।
গত রবিবার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ৮ ফেব্রুয়ারি দিন ধার্য করে নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান।
এর আগে গত বুধবার ইসি ওই আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করে। এতে হাইকোর্টের আদেশ স্থগিত চাওয়া হয়। ইসির করা দুটি লিভ টু আপিলের মধ্যে আজ একটি শুনানির জন্য ওঠে।
ডিএনসিসি নির্বাচন স্থগিত চেয়ে আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী কামরুল হক সিদ্দিকী। আর ইসির পক্ষে ছিলেন আইনজীবী ফিদা এম কামাল ও তৌহিদুল ইসলাম।
উল্লেখ্য, আনিসুল হকের মৃত্যুতে ডিএনসিসির মেয়র পদটি শূন্য হয়। আইন অনুযায়ী ইসি ৯ জানুয়ারি এই পদে উপনির্বাচন এবং ডিএনসিসিতে নতুন যুক্ত ১৮টি ওয়ার্ডে সাধারণ নির্বাচন এবং দক্ষিণ সিটি করপোরেশনে যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ডের নির্বাচনের তফসিল দিয়েছিল। ২৬ ফেব্রুয়ারি ভোট হওয়ার কথা ছিল।
আরও পড়ুন; ডিএনসিসি ও ডিএসসিসি নির্বাচন স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করবে ইসি
ডিএনসিসি নির্বাচন স্থগিত ছয়মাস
ডিএনসিসি নির্বাচনের তফসিল ঘোষণা
২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে ডিএনসিসি নির্বাচন
