দেশের উভয় স্টক এক্সচেঞ্জে মূ্ল্য সূচকের নিম্নমুখি প্রবণতায় শেষ হয়েছে লেনদেন, তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্লু-চিপ ইনডেক্স ঊর্ধ্বমুখি। অধিকাংশ সিকিউরিটিজের দর কমেছে উভয় স্টক এক্সচেঞ্জে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স ডিএসইএক্স ১২ দশমিক ৯ পয়েন্ট বা দশমিক ২২ শতাংশ কমে দাঁড়ায় ৫ হাজার ৯৩৬ দশমিক ৩৫ পয়েন্টে। দশমিক শূন্য ৩ পয়েন্ট বা দশমিক শূন্য শূন্য ২ শতাংশ কমে ২ হাজার ২১৬ দশমিক ১৪ পয়েন্টে নেমেছে স্টক এক্সচেঞ্জটির ব্লু-চিপ সূচক ডিএস ৩০। ১ দশমিক ৩৭ পয়েন্ট বা দশমিক ১ শতাংশ কমে ১ হাজার ৩৮৪ দশমিক ২ পয়েন্টে অবস্থান করছে শরিয়াহ সূচক ডিএসইএস।
সারা দিনে ডিএসইতে ৯ কোটি ৭ লাখ ৭ হাজার ৬২৩টি শেয়ার, করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়, যার বাজারদর ছিল ৩৯৮ কোটি ১৩ লাখ ৩৩ হাজার টাকা। আগের কার্যদিবসে তা ছিল ৩২২ কোটি ৮৪ লাখ ৪৯ হাজার টাকা। লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দিন শেষে দাম বেড়েছে ১০৮টির, কমেছে ১৭৭টির ও অপরিবর্তিত ছিল ৪৯টির বাজারদর।
এদিকে দেশের আরেক শেয়ারবাজার সিএসইর ব্রড ইনডেক্স সিএসসিএক্স ১৯ দশমিক ১৭ পয়েন্ট কমে ১১ হাজার ৮৩ দশমিক শূন্য ২ পয়েন্টে নেমে যায়। ১৯ দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৮৫০ দশমিক ৮৩ পয়েন্টে অবস্থান করছে স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানিগুলোর সূচক সিএসই ৩০। সিএসইতে কেনাবেচা হয়েছে ১৬ কোটি ৭৪ লাখ ৪০ হাজার ৭২ টাকার সিকিউরিটিজ, যা এর আগের কার্যদিবসে ছিল ১৭ কোটি ৯৬ লাখ ৪৩ হাজার ২০ টাকা।
