দেশের উভয় স্টক এক্সচেঞ্জে মূ্ল্য সূচকের ঊর্ধ্বমুখি প্রবণতায় শেষ হয়েছে লেনদেন। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্লু-চিপ সূচক নিম্নমুখি। দুই স্টক এক্সচেঞ্জেই লেনদেন বেড়েছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স ডিএসইএক্স ৬ দশমিক শূন্য ৮ পয়েন্ট বা দশমিক ১ শতাংশ বেড়ে দাঁড়ায় ৬ হাজার ৮৮ দশমিক ৩৭ পয়েন্টে। ১ দশমিক ৯৯ পয়েন্ট বা দশমিক শূন্য ৯ শতাংশ বেড়ে ২ হাজার ২৪৬ দশমিক শূন্য ৩ পয়েন্টে উঠেছে স্টক এক্সচেঞ্জটির ব্লু-চিপ সূচক ডিএস ৩০। এদিকে ১ দশমিক ৫২ পয়েন্ট বা দশমিক ১১ শতাংশ বেড়ে ১ হাজার ৪০৬ দশমিক ৭৫ পয়েন্টে অবস্থান করছে শরিয়াহ সূচক ডিএসইএস।
সারা দিনে ডিএসইতে ১৩ কোটি ৮৮ লাখ ৯৭ হাজার ২৪টি শেয়ার, করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়, যার বাজারদর ছিল ৫০৩ কোটি ৬৬ লাখ ৭৮ হাজার টাকা। আগের কার্যদিবসে তা ছিল ৪৮৬ কোটি ৬৩ লাখ ৬২ হাজার টাকা। লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দিন শেষে দাম বেড়েছে ১৬৭টির, কমেছে ১২৩টির ও অপরিবর্তিত ছিল ৪৭টির বাজারদর।
এদিকে দেশের আরেক শেয়ারবাজার সিএসইর ব্রড ইনডেক্স সিএসসিএক্স ১৩ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৩৫৮ দশমিক ১৭ পয়েন্টে উন্নীত হয়। তবে ৫ দশমিক ৪৪ পয়েন্ট কমে ১৭ হাজার ৬০ দশমিক ৮৬ পয়েন্টে অবস্থান করছে স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানিগুলোর সূচক সিএসই ৩০। সিএসইতে কেনাবেচা হয়েছে ৩৫ কোটি ৩৮ লাখ ১৪ হাজার ৯৯৯ টাকার সিকিউরিটিজ, যা এর আগের কার্যদিবসে ছিল ২০ কোটি ৩ লাখ ২ হাজার ৪ টাকা।
