দেশের উভয় স্টক এক্সচেঞ্জে মূ্ল্য সূচকের নিম্নমুখি প্রবণতায় শেষ হয়েছে লেনদেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স ডিএসইএক্স ১ দশমিক ২৭ শতাংশ কমে ৫ হাজার ৮৩২ দশমিক ১৩ পয়েন্টে অবস্থান করছে। এদিকে দুই স্টক এক্সচেঞ্জেই দর কমেছে অধিকাংশ সিকিউরিটিজের।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স ডিএসইএক্স ৭৪ দশমিক ৮৫ পয়েন্ট বা ১ দশমিক ২৭ শতাংশ কমে দাঁড়ায় ৫ হাজার ৮৩২ দশমিক ১৩ পয়েন্টে। ২৮ দশমিক ২ পয়েন্ট বা ১ দশমিক ৩ শতাংশ কমে ২ হাজার ১৪২ দশমিক শূন্য ৫ পয়েন্টে নেমেছে স্টক এক্সচেঞ্জটির ব্লু-চিপ সূচক ডিএস ৩০। এদিকে ১৪ দশমিক ১৭ পয়েন্ট বা ১ দশমিক শূন্য ৩ শতাংশ কমে ১ হাজার ৩৬১ দশমিক ৩৫ পয়েন্টে অবস্থান করছে শরিয়াহ সূচক ডিএসইএস।
সারা দিনে ডিএসইতে ৮ কোটি ৪২ লাখ ৬ হাজার ৯টি শেয়ার, করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়, যার বাজারদর ছিল ৩৮৪ কোটি ৪ লাখ ২১ হাজার টাকা। আগের কার্যদিবসে তা ছিল ২৮৯ কোটি ৬৬ লাখ ৫৬ হাজার টাকা। লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দিন শেষে দাম বেড়েছে ৬৭টির, কমেছে ২৪৩টির ও অপরিবর্তিত ছিল ২৩টির বাজারদর।
এদিকে দেশের আরেক শেয়ারবাজার সিএসইর ব্রড ইনডেক্স সিএসসিএক্স ১৫১ দশমিক ৪৪ পয়েন্ট কমে ১০ হাজার ৮৬৭ দশমিক ৭৩ পয়েন্টে নেমে যায়। ২৩৫ দশমিক ৭ পয়েন্ট কমে ১৬ হাজার ২৬১ দশমিক ৯২ পয়েন্টে অবস্থান করছে স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানিগুলোর সূচক সিএসই ৩০। সিএসইতে কেনাবেচা হয়েছে ১৫ কোটি ২০ লাখ ৫৪ হাজার ৭২৪ টাকার সিকিউরিটিজ, যা এর আগের কার্যদিবসে ছিল ২৩ কোটি ৬৬ লাখ ৫৬ হাজার ৮০৬ টাকা।
