ঊর্ধ্বমুখী প্রবণতায় শেষ হয়েছে লেনদেন



দেশের উভয় স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় শেষ হয়েছে লেনদেন। ঢাকা স্টক একসচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স ডিএসইএক্স ১ দশমিক ১৪ শতাংশ বেড়ে ৫ হাজার ৮৭০ পয়েন্টে অবস্থান করছে, এরই সঙ্গে বেড়েছে স্টক এক্সচেঞ্জটির লেনদেনও। এদিকে দুই স্টক এক্সচেঞ্জেই দর বেড়েছে অধিকাংশ সিকিউরিটিজের।
দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স ডিএসইএক্স ৬৫ দশমিক ৮৯ পয়েন্ট বা ১ দশমিক ১৪ শতাংশ বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৮৭০ দশমিক ৮৩ পয়েন্টে। ২২ দশমিক ৫৯ পয়েন্ট বা ১ দশমিক শূন্য ৫ শতাংশ বেড়ে ২ হাজার ১৬৮ দশমিক ৯৭ পয়েন্টে উঠেছে স্টক এক্সচেঞ্জটির ব্লু-চিপ সূচক ডিএস ৩০।
এদিকে ১১ দশমিক ৪ পয়েন্ট বা দশমিক ৮৪ শতাংশ বেড়ে ১ হাজার ৩৭২ দশমিক ৪৫ পয়েন্টে অবস্থান করছে শরিয়াহ সূচক ডিএসইএস।
সারা দিনে ডিএসইতে ৯ কোটি ২৬ লাখ ৯২ হাজার ৯৬৯টি শেয়ার, করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়, যার বাজারদর ছিল ৪২২ কোটি ৩০ লাখ ৩৪ হাজার টাকা। আগের কার্যদিবসে তা ছিল ৩৮৯ কোটি ৫ লাখ ৪৯ হাজার টাকা। লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দিন শেষে দাম বেড়েছে ২৫০টির, কমেছে ৫০টির ও অপরিবর্তিত ছিল ৩৪টির বাজারদর।
এদিকে দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসসিএক্স ৯২ দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৯১১ দশমিক ৬৯ পয়েন্টে উন্নীত হয়। ১১৩ দশমিক শূন্য ২ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৩৭৫ দশমিক ৭৯ পয়েন্টে অবস্থান করছে স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানিগুলোর সূচক সিএসই ৩০। সিএসইতে কেনাবেচা হয়েছে ১৫ কোটি ৪২ লাখ ৩৭ হাজার ৩৩৯ টাকার সিকিউরিটিজ, যা এর আগের কার্যদিবসে ছিল ২৭ কোটি ৯৬ লাখ ৯৪ হাজার ৯৭৫ টাকা।