দেশের উভয় স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় শেষ হয়েছে লেনদেন। এদিকে দুই স্টক এক্সচেঞ্জেই দর বেড়েছে অধিকাংশ সিকিউরিটিজের।
দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স ডিএসইএক্স ১২ দশমিক ৫৫ পয়েন্ট বা দশমিক ২১ শতাংশ বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৮৮৩ দশমিক ৩৯ পয়েন্টে। ৩ দশমিক ৪৪ পয়েন্ট বা দশমিক ১৬ শতাংশ বেড়ে ২ হাজার ১৭২ দশমিক ৪১ পয়েন্টে উঠেছে স্টক এক্সচেঞ্জটির ব্লু-চিপ সূচক ডিএস ৩০।
এদিকে ১ দশমিক ৩৩ পয়েন্ট বা দশমিক ১ শতাংশ বেড়ে ১ হাজার ৩৭৩ দশমিক ৭৭ পয়েন্টে অবস্থান করছে শরিয়াহ সূচক ডিএসইএস।
সারা দিনে ডিএসইতে ৯ কোটি ৬৮ লাখ ৭ হাজার ১৮৫টি শেয়ার, করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়, যার বাজারদর ছিল ৩৬৩ কোটি ৪৩ লাখ ৬৮ হাজার টাকা। আগের কার্যদিবসে তা ছিল ৪২২ কোটি ৩০ লাখ ৩৪ হাজার টাকা। লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দিন শেষে দাম বেড়েছে ১৭৮টির, কমেছে ১০৯টির ও অপরিবর্তিত ছিল ৪৭টির বাজারদর।
এদিকে দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসসিএক্স ৫৭ দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৯৬৯ দশমিক শূন্য ৯ পয়েন্টে উন্নীত হয়। ১১৯ দশমিক ২১ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৪৯৪ দশমিক ৯৯ পয়েন্টে অবস্থান করছে স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানিগুলোর সূচক সিএসই ৩০। সিএসইতে কেনাবেচা হয়েছে ১৭ কোটি ৭০ লাখ ১৯ হাজার ৬৯৭ টাকার সিকিউরিটিজ, যা এর আগের কার্যদিবসে ছিল ১৫ কোটি ৪২ লাখ ৩৭ হাজার ৩৩৯ টাকা।
