এবছর বেসরকারি ব্যবস্থাপনায় হজ করতে তিন লাখ ৩২ হাজার টাকা খরচ করতে হবে বলে জানিয়েছে হজ এজেন্সিজ অব বাংলাদেশ (হাব)।
গতকাল সোমবার পল্টনে একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে হাবের মহাসচিব এম শাহাদাত হোসাইন তসলিম জানান, এবার কোরবানি ছাড়া সর্বনিম্ন প্যাকেজমূল্য তিন লাখ ৩২ হাজার ৮৬৮ টাকা।
সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি অনুযায়ী বাংলাদেশ থেকে এবার এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় সাত হাজার ১৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ২০ হাজার জন হজের সুযোগ পাবেন।
সংবাদ সম্মেলনে শাহাদাত হোসাইন জানান, মঙ্গলবার (৬ মার্চ) থেকে বেসরকারি হজযাত্রীদের নিবন্ধন শুরু হবে।
এক লাখ ৩৮ হাজার ১৯১ টাকা সংশ্লিষ্ট এজেন্সির ব্যাংক হিসেবে জমা দিয়ে নিবন্ধন করা যাবে। পরে ১৫ এপ্রিলের মধ্যে প্যাকেজমূল্যের সম্পূর্ণ টাকা সংশ্লিষ্ট হজ এজেন্সিকে পরিশোধ করতে হবে।
এবার যারা হজে যাবেন তাদের নিবন্ধন শুরু হয়েছে গত ১ মার্চ, যা চলবে ১১ মার্চ পর্যন্ত। সরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ-১ এর আওতায় হজে যেতে এবার ৩ লাখ ৯৭ হাজার ৯২৯ টাকা এবং প্যাকেজ-২ এর আওতায় ৩ লাখ ৩১ হাজার ৩৫৯ টাকা লাগবে।
উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ অগাস্ট হজ অনুষ্ঠিত হতে পারে।
আরও পড়ুন; আজ থেকে শুরু হজ নিবন্ধন
এ বছর হজ করতে পারবেন ১ লাখ ২৭ হাজার হাজী
পবিত্র হজ আজ
হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আজ
