ওপেকভুক্ত দেশে জ্বালানি তেল উত্তোলনে মন্দাভাব



আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা ও সরবরাহে ভারসাম্য ফেরাতে বৈশ্বিক উত্তোলন হ্রাস চুক্তির আওতায় জ্বালানি পণ্যটির উত্তোলন কমানোর চেষ্টা করছে অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজভুক্ত (ওপেক) দেশগুলো।
চুক্তির শর্ত মেনে চলতি বছরের ফেব্রুয়ারিতে ওপেকভুক্ত দেশগুলোয় জ্বালানি পণ্যটির সম্মিলিত গড় দৈনিক উত্তোলন আগের মাসের তুলনায় ৭৭ হাজার ব্যারেল কমেছে। এর মধ্য দিয়ে টানা পাঁচ মাস অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলনে মন্দাভাব বজায় রেখেছে এসব দেশ। ওপেকের সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৮ সালের ফেব্রুয়ারিতে ওপেকভুক্ত দেশগুলোয় সম্মিলিতভাবে প্রতিদিন গড়ে ৩ কোটি ২১ লাখ ৯০ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন হয়েছে, যা আগের মাসের তুলনায় দৈনিক গড়ে ৭৭ হাজার ব্যারেল কম।
পাঁচ মাস ধরে ওপেকের চুক্তির শর্ত মেনে এসব দেশ জ্বালানি পণ্যটির উত্তোলন কমিয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।