খুব ভাগ্যবানদের কপালেই জোটে লটারির পুরষ্কার। আপনার আমার পরিচিতদের তালিকায়ও এমন ভাগ্যবানদের দেখা মেলা কঠিন। তবে পৃথিবীতে এমন মানুষও আছেন যিনি মাত্র পাঁচ সপ্তাহের ব্যবধানে জিতেছেন দুটি লটারি।
যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার মাইকেল বিনেকে এমনই একজন ভাগ্যবান। ১ লক্ষ ডলারের পুরষ্কার জেতার পাঁচ সপ্তাহ পরে তিনি পুনরায় ৭৫ হাজার ডলার জিতেছেন।
এ বিষয়ে যুক্তরাষ্ট্রের এয়ার ফোর্সে কর্মরত মাইকেল বলেন, আমি একটি ভেন্ডিং মেশিন থেকে একটি লটারির টিকেট নেই। পরে এটাতে পুরষ্কার জিতি। এর ৫ সপ্তাহ পর আমি আবারো ওই ভেন্ডিং মেশিন থেকে আরেকটি টিকেট নেই। সেখানেও পুরস্কৃত হই।
এই লটারি পাওয়ার মধ্য দিয়ে মাইকেলের ৩০ বছর ধরে পুষে রাখা স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্ছে। এই টাকা দিয়ে একটি বিশেষ ব্রান্ডের গাড়ি কিনবেন মাইকেল।
