বদলে যাচ্ছে পাঁচ জেলার ইংরেজি নামের বানান



চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লা, যশোর ও বগুড়া জেলার নামের ইংরেজি বানান পরিবর্তন করার উদ্যোগ নিয়েছে সরকার। বাংলা নামের সঙ্গে সামঞ্জস্য আনতে এই উদ্যোগ নেয়া হয়েছে।
এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানিয়েছেন, আগামী সোমবার প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এ সংক্রান্ত প্রস্তাব উঠবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়েই নিকার সভা হওয়ার কথা রয়েছে।
জেলা বর্তমান                     ইংরেজি বানান                         প্রস্তাবিত ইংরেজি বানান
চট্টগ্রাম                              Chittagong                            Chattagram
বরিশাল                             Barisal                                   Barishal
কুমিল্লা                               Comilla                                 Kumilla
যশোর                                Jessore                                  Jashore
বগুড়া                                 Bogra                                  Bogura
উল্লেখ্য, নতুন বিভাগ, জেলা, উপজেলা, থানা গঠনসহ পুনর্বিন্যাস, নতুন মন্ত্রণালয় ও বিভাগ গঠনসহ বিভিন্ন প্রশাসনিক ইউনিট গঠন ও পুনর্গঠনের সিদ্ধান্ত দেয় নিকার। পদাধিকার বলে প্রধানমন্ত্রী এই কমিটির আহ্বায়ক।