দেশের উভয় স্টক এক্সচেঞ্জের মূল্য সূচক ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরেছে। দিনের শুরুতে কিছুটা মন্দা ভাব থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে সূচক। দুই স্টক এক্সচেঞ্জেই লেনদেন বেড়েছে। তবে উভয় পুঁজিবাজারে দর কমেছে অধিকাংশ সিকিউরিটিজের। দিন শেষে সবগুলো সূচকই ছিল ঊর্ধ্বমুখী।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স ডিএসইএক্স ৪৫ দশমিক শূন্য ৪ পয়েন্ট বা দশমিক ৭৮ শতাংশ বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৮২২ দশমিক ৯৯ পয়েন্টে। এদিকে ১৪ দশমিক ৬৩ পয়েন্ট বা দশমিক ৬৭ শতাংশ বেড়ে ২ হাজার ১৯০ দশমিক ৭৮ পয়েন্টে উঠেছে স্টক এক্সচেঞ্জটির ব্লু-চিপ সূচক ডিএস ৩০। আর ২ দশমিক ১ পয়েন্ট বা দশমিক ১৬ শতাংশ বেড়ে ১ হাজার ৩৫৭ দশমিক ৯ পয়েন্টে অবস্থান করছে শরিয়াহ সূচক ডিএসইএস।
সারা দিনে ডিএসইতে ১৫ কোটি ৮৫ লাখ ৪ হাজার ৭৩৩টি শেয়ার, করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়, যার বাজারদর ছিল ৫৬১ কোটি ৪৮ লাখ ৮৭ হাজার টাকা। আগের কার্যদিবসে তা ছিল ৫০৭ কোটি ৭৬ লাখ ১০ হাজার টাকা। লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দিন শেষে দাম বেড়েছে ১২৯টির, কমেছে ১৬৬টির ও অপরিবর্তিত ছিল ৪৪টির বাজারদর।
এদিকে দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসসিএক্স ৭৪ দশমিক ৩ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৮৬১ দশমিক ৪৮ পয়েন্টে উন্নীত হয়। আর ৬২ দশমিক ৯৬ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৩৮৯ দশমিক ৩২ পয়েন্টে অবস্থান করছে স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানিগুলোর সূচক সিএসই ৩০। সিএসইতে কেনাবেচা হয়েছে ৬৬ কোটি ২৪ লাখ ৫০ হাজার ৬৭ টাকার সিকিউরিটিজ, যা এর আগের কার্যদিবসে ছিল ৬৪ কোটি ৫৮ লাখ ৬৩ হাজার ২০৪ টাকা।
