কৃষিপণ্যের বাজারে নিম্নমুখী প্রবণতা



আন্তর্জাতিক বাজারে কৃষিপণ্যের দামে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। যুক্তরাষ্ট্রের শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) সর্বশেষ সপ্তাহে ভবিষ্যতে সরবরাহের চুক্তিতে গম, ভুট্টা ও সয়াবিনের গড় দাম আগের সপ্তাহের তুলনায় কমেছে।
মূলত যুক্তরাষ্ট্রের কৃষিপ্রধান অঞ্চলগুলোয় আবহাওয়া পরিস্থিতি চাষাবাদের অনুকূলে আসার ফলে বাড়তি উৎপাদন ও সরবরাহের সম্ভাবনা থেকে সিবিওটিতে কৃষিপণ্যের দাম কমে এসেছে বলে জানিয়েছেন খাতসংশ্লিষ্টরা।
সর্বশেষ সপ্তাহে প্রতি বুশেল (৬০ পাউন্ড) গমের গড় দাম আগের সপ্তাহের তুলনায় ৯ দশমিক ২৪ সেন্ট কমেছে। এ সময় জুনে সরবরাহের চুক্তিতে প্রতি বুশেল গম বিক্রি হয় ৪ ডলার ৬৩ সেন্টে, যা আগের সপ্তাহের তুলনায় ১ দশমিক ৯৬ শতাংশ কম।
গত সপ্তাহে সিবিওটিতে ভুট্টার দামে সবচেয়ে বেশি মন্দাভাব দেখা গেছে। এ সময় প্রতি বুশেল ভুট্টার গড় দাম আগের সপ্তাহের তুলনায় ২ দশমিক ৫২ শতাংশ কমেছে। এ সময় জুনে সরবরাহের চুক্তিতে প্রতি বুশেল ভুট্টা বিক্রি হয় ৩ ডলার ৭৬ সেন্টে, যা আগের সপ্তাহের তুলনায় বুশেলপ্রতি ৯ দশমিক ৭৫ সেন্ট কম।
একই চিত্র দেখা গেছে সয়াবিনের দামেও। সিবিওটিতে সর্বশেষ সপ্তাহে প্রতি বুশেল সয়াবিনের গড় দাম আগের সপ্তাহের তুলনায় ১৪ সেন্ট কমেছে। এ সময় জুনে সরবরাহের চুক্তিতে প্রতি বুশেল সয়াবিন বিক্রি হয় ১০ ডলার ৫৪ সেন্টে, যা আগের সপ্তাহের তুলনায় ১ দশমিক ৩৩ শতাংশ কম।
পাঁচ মাস ধরে যুক্তরাষ্ট্রের কৃষিপ্রধান অঞ্চলগুলোয় তাপমাত্রা তুলনামূলক বেশি। ফলে বিরাজ করছে খরা পরিস্থিতি। তবে গত সপ্তাহে কয়েকটি এলাকায় বৃষ্টির দেখা মিলেছে। তাপমাত্রা কিছুটা কমে এসেছে। এর জের ধরে এসব এলাকায় গম, ভুট্টা ও সয়াবিনের উৎপাদন বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন;
হিলিতে হাজার টন পেঁয়াজ আমদানি
কেজিতে ৫ টাকা বেড়েছে পেঁয়াজের দাম
পেঁয়াজের দাম কমেছে কেজিতে সর্বোচ্চ ১০ টাকা
হিলিতে কমেছে পেঁয়াজ আমদানি
এশিয়ায় পেঁয়াজ রফতানিতে আগ্রহী অস্ট্রেলিয়া
পেঁয়াজের ন্যূনতম রফতানি মূল্য তুলে নিয়েছে ভারত
কেজিতে সর্বোচ্চ ১৬ টাকা কমেছে পেঁয়াজের দাম  
পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৭ টাকা  
১ লাখ টনের বেশি কমেছে পেঁয়াজ আমদানি  
পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৪ টাকা
হিলিতে পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী    
পাইকারিতে আরেক দফা বেড়েছে পেঁয়াজের দাম           
দাম নিয়ন্ত্রণের মাধ্যমে পেঁয়াজ আমদানি বাড়াচ্ছে ভারত     
ভোমরা স্থলবন্দরেও কমেছে পেঁয়াজ আমদানি     
হিলিতে পেঁয়াজ আমদানি অর্ধেকে নেমেছে
কেজিতে ৭ টাকা বেড়েছে চায়ের দাম  
বাড়তি সরবরাহে নিম্নমুখী চায়ের দাম    
পর্যাপ্ত সরবরাহ সত্ত্বেও বাড়ছে চায়ের দাম