আন্তর্জাতিক বাজারে দাম কমেছে স্বর্ণের



আন্তর্জাতিক বাজারে দাম কমেছে স্বর্ণের। গতকাল যুক্তরাষ্ট্রের স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম আগের দিনের তুলনায় দশমিক ১ শতাংশ কমেছে।
মূলত উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের ভূরাজনৈতিক উত্তেজনা কমে আসা ও ডলারের তুলনামূলক শক্তিশালী অবস্থানের জের ধরে স্বর্ণের স্পটমূল্য কমেছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।
যুক্তরাষ্ট্রের স্পট মার্কেটে গতকাল দিন শেষে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হয় ১ হাজার ৩২৯ ডলার ৪ সেন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ১ শতাংশ কম।
মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ায় যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্সের যৌথ সামরিক হামলা এবং রাশিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার জের ধরে সৃষ্ট ভূরাজনৈতিক উত্তেজনায় সর্বশেষ সপ্তাহে প্রতি আউন্স স্বর্ণের স্পটমূল্য ১ হাজার ৩৬৫ ডলার ২৩ সেন্টে পৌঁছে যায়।
চলতি বছরের ২৫ জানুয়ারির পর স্পট মার্কেটে এটাই স্বর্ণের সর্বোচ্চ দাম। পরবর্তী সময়ে একদফা কমলেও গত তিন কার্যদিবসে স্বর্ণের স্পটমূল্যে ধারাবাহিক তেজিভাব দেখা গেছে। এ সময় ভূরাজনৈতিক উত্তেজনার পাশাপাশি ডলারের দুর্বল মূল্যও স্বর্ণের দাম বাড়াতে ভূমিকা রেখেছে।
আরও পড়ুন;
বেড়েছে স্বর্ণের দাম  
স্বর্ণের দামে নিম্নমুখী প্রবণতা  
আগামীকাল থেকে কমছে স্বর্ণের দাম  
স্বর্ণের দামে তেজিভাব
ডলারের দুর্বল অবস্থানে বেড়েছে স্বর্ণের দাম  
আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম  
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে তেজিভাব
ফের বাড়ল স্বর্ণের দাম