দেশের উভয় স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের নিম্নমুখী প্রবণতায় শেষ হয়েছে লেনদেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স ডিএসইএক্স ৫২ দশমিক ৬১ পয়েন্ট কমে ৫ হাজার ৩৯০ দশমিক ৭ পয়েন্টে অবস্থান করছে। দিনের শুরু থেকেই মন্দা ভাব ছিল লেনদেনে। এদিকে উভয় বাজারে দর কমেছে অধিকাংশ সিকিউরিটিজের, লেনদেনও কমেছে দুই স্টক এক্সচেঞ্জেই।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইর ব্রড ইনডেক্স ডিএসইএক্স ৫২ দশমিক ৬১ পয়েন্ট বা দশমিক ৯৭ শতাংশ কমে দাঁড়ায় ৫ হাজার ৩৯০ দশমিক ৭ পয়েন্টে। ১৬ দশমিক ৩৭ পয়েন্ট বা দশমিক ৮১ শতাংশ কমে ২ হাজার ৯ দশমিক শূন্য ১ পয়েন্টে নেমেছে স্টক এক্সচেঞ্জটির ব্লু-চিপ সূচক ডিএস ৩০। এদিকে ১২ দশমিক ২১ পয়েন্ট বা দশমিক ৯৬ শতাংশ কমে ১ হাজার ২৬৫ দশমিক ৩৮ পয়েন্টে অবস্থান করছে শরিয়াহ সূচক ডিএসইএস।
সারা দিনে ডিএসইতে ৯ কোটি ৪৭ লাখ ৯৬টি শেয়ার, করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়, যার বাজারদর ছিল ৩৯৫ কোটি ৬৬ লাখ ৪৭ হাজার টাকা। আগের কার্যদিবসে তা ৪৯২ কোটি ৭৯ লাখ ৭৬ হাজার টাকা। লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দিন শেষে দাম বেড়েছে ৫০টির, কমেছে ২৬১টির ও অপরিবর্তিত ছিল ২৩টির বাজারদর।
এদিকে দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসসিএক্স ৯৯ দশমিক ৭৭ পয়েন্ট কমে ১০ হাজার ৫৯ দশমিক ৯ পয়েন্টে নেমে যায়। আর ১৫২ দশমিক ২১ পয়েন্ট কমে ১৫ হাজার ১৭৭ দশমিক ৪৯ পয়েন্টে অবস্থান করছে স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানিগুলোর সূচক সিএসই ৩০। সিএসইতে কেনাবেচা হয়েছে ১৬ কোটি ৮৪ লাখ ৫৯ হাজার ৭৯১ টাকার সিকিউরিটিজ, যা এর আগের কার্যদিবসে ছিল ৫১ কোটি ৪৬ লাখ ৭ হাজার ২৫৪ টাকা।
