সপ্তাহের প্রথম দিন রোববার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪ পয়েন্টের মতো বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে ১২ পয়েন্টের বেশি। তবে দুই বাজারেই লেনদেন কমেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার ডিএসইতে ৮৯২ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবারের চেয়ে ১০ কোটি ৩৩ লাখ টাকা কম।
ওই দিন এই বাজারে লেনদেন ৯০০ কোটি টাকা ছাড়িয়েছিল।
রোববার ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৩৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২৮টির, কমেছে ১৬৫টির। আর অপরিবর্তিত রয়েছে ৪৬টি দর।
ডিএসইএক্স ৩ দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৬৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৬৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৯২৯ পয়েন্টে।
অন্যদিকে সিএসইতে ৪৪ কোটি ৮২ লাখ টাকার লেনদেন হয়েছে। বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৭২ কোটি ৬৩ লাখ টাকা।
সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২ দশমিক ২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৪৯০ পয়েন্টে। লেনদেন হয়েছে ২৩৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।
