ব্রেক্সিট নিয়ে বিরোধের জের ধরে পদত্যাগ করলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। ব্রেক্সিটমন্ত্রী ডেভিস ডেভিস পদত্যাগের পর তিনিই হচ্ছেন মন্ত্রিসভার পদত্যাগ করা দ্বিতীয় ঊর্ধ্বতন মন্ত্রী।
টেরিজা মে পার্লামেন্টে তার নতুন ব্রেক্সিট পরিকল্পনা নিয়ে ভাষণ শুরু করার কিছুক্ষণ আগে জনসন পদত্যাগ করেন।
তাছাড়া, ২০১৬ সালের গণভোটে ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার পক্ষে প্রচার চালানোর প্রথম সারিতে থাকা বিশিষ্ট মন্ত্রী বরিস জনসনের মন্ত্রিসভা থেকে বেরিয়ে যাওয়াটাও প্রধানমন্ত্রী মে’র জন্য একটি বিব্রতকর এবং জটিল পরিস্থিতির সৃষ্টি করেছে।
একইদিনে দুই মন্ত্রীর পদত্যাগের ফলে অর্ধদশকের মধ্যে ব্রিটেনের সবচেয়ে বড় বৈদেশিক এবং বাণিজ্য নীতি পরিবর্তনের ক্ষেত্রে ঐক্য ধরে রাখায় সরকারের ব্যর্থতাই ন্যাক্কারজনকভাবে প্রকাশ পেল।
