যা ঘটেছিল:
পিনাক-৬ নামের লঞ্চটি ২০১৪ সালের ৪ আগস্ট পদ্মা নদীতে প্রায় আড়াই শতাধিক যাত্রী নিয়ে ডুবে যায়; এতে মৃত্যু হয় বহু যাত্রীর।
১৯৪৭ সালে জাপানের সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা করা হয়।
১৯২৪ সালে মেক্সিকো ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়।
আজ যারা জন্মেছিলেন:
কিশোর কুমার গাঙ্গুলি যিনি কিশোর কুমার নামে পরিচিত; তিনি ১৯২৯ সালের ৪ই আগস্ট জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন ভারতীয় বাঙালি গায়ক, গীতিকার, সুরকার, অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, স্ক্রিপ্ট লেখক, চিত্রনাট্য লেখক এবং রেকর্ড প্রযোজক। সাধারণত তিনি ভারতীয় চলচ্চিত্র শিল্পের সর্বাধিক সফল এবং সর্বশ্রেষ্ঠ প্লেব্যাক গায়ক হিসেবে বিবেচিত হন। কিশোর কুমার ৪ই আগস্ট ৪টার সময় জন্ম গ্রহণ করেন এবং ৪র্থ সন্তান। তিনি জীবনে ৪ টি বিবাহ করেন, চলচ্চিত্র জীবনে ৪টি বাংলা ফিল্মে অভিনয় করেন।
বারাক ওবামা ১৯৬১ সালের ৪ই আগস্ট জন্মগ্রহণ করেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৪তম রাষ্ট্রপ্রধান। ২০১২ সালের নভেম্বর মাসে তিনি দ্বিতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রপ্রধান নির্বাচিত হন। অক্টোবর ৯, ২০০৯ তারিখে ওবামাকে শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয়। ২০ জানুয়ারি, ২০১৭ তারিখে তিনি প্রেসিডেন্ট পদ থেকে অবসরে যান।
আরবাজ খান ১৯৬৭ সালের ৪ই আগস্ট মুম্বাই মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেন। তিনি হলেন একজন ভারতীয় অভিনেতা, পরিচালক এবং চলচ্চিত্র প্রযোজক, যিনি হিন্দি চলচ্চিত্রের তার কাজের জন্য সুপরিচিত। তিনি ১৯৯৬ সালে চলচ্চিত্রে আত্মপ্রকাশের পর থেকে তিনি অনেক চলচ্চিত্রে প্রধান চরিত্রে এবং সহ-কারী চরিত্রে অভিনয় করেছেন। তিনি নিজের চলচ্চিত্র প্রযোজনা সংস্থা আরবাজ খান প্রােডাকশন নির্মাণ করেন এবং ২০১০ সালের “দাবাং” চলচ্চিত্র তার ছোট ভাই সালমান খানকে নিয়ে নির্মানের মাধ্যমে চলচ্চিত্র প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন। ছবিটি সর্বকালের সর্বোচ্চ ব্যবসাসফল চলচ্চিত্রের তালিকায় প্রবেশ করে। তিনি শ্রেষ্ঠ জনপ্রিয় চলচ্চিত্রকার হিসেবে বিনোদন প্রদানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
আজ যাদের হারিয়েছি:
হান্স ক্রিশ্চিয়ান এন্ডারসন ডেনীয় লেখক এবং কবি। তবে শিশু-সাহিত্যিক হিসাবে অধিক পরিচিত। রূপকথা লেখার জন্য রূপকথার জাদুকর নামে অভিহিত করা হয়। তিনি ১৮৭৫ সালের ৪ই আগস্ট পরকালের উদ্দেশ্যে পাড়ি জমান।
রামকৃষ্ণ বিশ্বাস ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব। গোপন বিপ্লবী দলের সদস্য ছিলেন। ১৮ এপ্রিল, ১৯৩০ সালে চট্টগ্রাম অস্ত্রাগার আক্রমণের নেতা সূর্য সেনের বিপ্লবী দলের সভ্য হিসেবে ১৯৩০ সালের ফেব্রুয়ারিতে বোমাপ্রস্তুত করার সময় সাঙ্ঘাতিকভাবে আহত হন। মাস্টারদার নির্দেশে ১৯৩০ সালের ১২ জানুয়ারি তিনি এবং কালী চক্রবর্তী চাঁদপুর স্টেশনে ইনস্পেক্টর জেনারেল ক্রেগকে হত্যা করতে গিয়ে তারিণী মুখার্জিকে হত্যা করেন। ১৯৩১ সালের ৪ই আগস্ট না ফেরার দেশে চলে যান।
মিলেভা মেরিক ছিলেন পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের প্রথম স্ত্রী (১৯০৩-১৯১৯) এবং তার তিন সন্তানের জননী। তিনি একাধারে আইনস্টাইনের সহকর্মী এবং সহধর্মিণী ছিলেন। ধারণা করা হয় তিনি আইনস্টাইনের প্রথম পর্যায়ের গবেষণা কাজ ও আবিষ্কারসমূহের ক্ষেত্রে অবদান রেখেছিলেন। ১৯৪৮ সালের ৪ই আগস্ট পরলোকগমন করেন।
