সিধুর পক্ষ নেয়ায় শিল্পাকে ধর্ষণের হুমকি


সিধুর পক্ষ নেয়ায় শিল্পাকে ধর্ষণের হুমকি

পুলওয়ামা হামলা প্রসঙ্গে নভজ্যোৎ সিং সিধু বলেছিলেন,‘সন্ত্রাসীর কোনো জাত থাকে না।’ এমন মন্তব্যের পর কপিল শর্মা শো থেকে বাদ দেয়া হয়। যদিও বেশ কয়েকজন টিভি অভিনেতা তাকে সমর্থন দিয়েছিলেন। শিল্পাও তাদের একজন।

এরপর শিল্পাকে ধর্ষণের হুমকি দিয়েছেন অজ্ঞাত এক ব্যক্তি।

জনপ্রিয় টিভি উপস্থাপিকা শিল্পা শিন্ডে ভারতীয় রাজনৈতিক দল কংগ্রেসের সদস্যও।ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর সিধুও একই দলে যোগ দেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শিল্পা বলেছেন, হুমকির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন তিনি। যারা তাকে ও বারখা দত্তের মতো নারী সাংবাদিকদের এ রকম হুমকি-ধমকি দিচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এখনই সময়।

তিনি বলেন, ‘আমি মনে করি এই লোকগুলোও সন্ত্রাসী।’

শিল্পা বলেন, ‘সিধু-জি কী এমন খারাপ কথা বলেছেন? লোকে তাঁর বক্তব্যকে অযথাই পেঁচিয়েছে। তিনি কখন সন্ত্রাসীদের পক্ষ নিলেন? মানছি যে বন্ধু ইমরান খানের সমালোচনা না করে তিনি রাজনৈতিক ভুল করেছেন। কিন্তু তারা তো একত্রে অনেক দিন খেলেছেন।’

সিধুকে কপিলের শো থেকে সরিয়ে নেওয়া ও পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ ঘোষণা শিল্পা বলেন, ‘এই নিষিদ্ধকরণ সংস্কৃতির বিরুদ্ধে আমি।সবারই অধিকার আছে কাজ করার। কারও রুটি-রুজির ওপর চড়াও হওয়ার অধিকার কারও নেই। পাকিস্তানি শিল্পীরা মেধার জোরে বলিউডে কাজ করে।দেখা যাবে আমিও একদিন নিষিদ্ধ।’