নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলার ঘটনার প্রধান সন্দেহভাজন অস্ট্রেলিয়ান নাগরিক ব্রেন্টন ট্যারেন্টকে রিমান্ডে দিয়েছেন দেশটির আদালত।
আজ শনিবার হত্যার অভিযোগ এনে হামলার প্রধান সন্দেহভাজন হিসেবে ট্যারেন্টকে আদালতে হাজির করা হয়।
আগামী ৫ এপ্রিল তাকে আবারও আদালতে তোলা হবে জানিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম।
এদিকে, দেশটির প্রধানমন্ত্রী জাসিন্দা আরডার্ন জানিয়েছেন, মসজিদে সন্ত্রাসী হামলার ভয়াবহতা বিবেচনায় পরিবর্তন আনা হবে নিউজিল্যান্ডের অস্ত্র আইনে।

