গত ২০ মার্চ (বুধবার) বিশ্ব সুখী দিবসকে সামনে রেখে জাতিসংঘের টেকসই উন্নয়ন সমাধান নেটওয়ার্ক (এসডিএসএন) বিশ্বের সুখী দেশগুলোর এটি তালিকা প্রকাশ করে।
প্রকাশিত তালিকায় মোট ১৫৬টি দেশ স্থান পেয়েছে। প্রতিটা দেশের মাথাপিছু মোট দেশজ উৎপাদন, সামাজিক সমর্থন, স্বাস্থ্যকর জীবনযাত্রা, সামাজিক স্বাধীনতা, ভদ্রতা ও দুর্নীতির অনুপস্থিতি বিবেচনা করেই তালিকা তৈরি করা হয়েছে।
জাতিসংঘের টেকসই উন্নয়ন সমাধান নেটওয়ার্ক (এসডিএসএন) এর এ প্রতিবেদনে ফিনল্যান্ড সবচেয়ে সুখী দেশ হিসেবে ঠাঁই পেয়েছে। এ ছাড়া শীর্ষে রয়েছে ডেনমার্ক, আইসল্যান্ড, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, কানাডা, নিউজিল্যান্ড, সুইডেন ও অস্ট্রেলিয়া। তালিকার ১৮তম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র।
এ তালিকায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ১১৫ তম। গতবার বাংলাদেশের অবস্থান ছিল ১১০ তম। বাংলাদেশের আগে রয়েছে পাকিস্তান (৭৫), ভুটান (৯৭), নেপাল (১০১)। পিছিয়ে রয়েছে শ্রীলংকা ও ভারত। শ্রীলংকার অবস্থান ১১৬ আর গতবার ১২২তম থাকা ভারত এবার ১৩৩ তম অবস্থানে রয়েছে। এছাড়া ১৩০তম অবস্থানে রয়েছে পাশ্ববর্তী দেশ মিয়ানমার।

