বেগুনি রঙের ‘বঙ্গবন্ধু ধান’



বেগুনি রঙের ধান দেখতে ভিড় জমাচ্ছে আগ্রহী মানুষ। শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় প্রথমবারের মত চাষ হচ্ছে বেগুনি রঙের ধান।

আগ্রহ নিয়ে এই নতুন প্রজাতির ধান চাষ করছেন কৃষকেরা।

তবে এই ধান চাষের আগের ইতিহাসটা তিক্ত।উপজেলা কৃষি কার্যালয় ও কয়েকজন কৃষকের কাছ থেকে জানা, কুমিল্লার মনাগ্রামের এক কৃষক ২০১৭ সালে সুন্দরবন এলাকায় ঘুরতে যান। এ সময় বেগুনি রঙের বিরল জাতের ধানক্ষেত দেখেন। সেখান থেকেই এজ ধানের কিছু বীজ সংগ্রহ করেন।

পরে অন্য কৃষকদের সঙ্গে আলোচনা করেন সেই সাথে স্থানীয় কৃষি কার্যালয়ে যোগাযোগ করেন। সেখান থেকে সন্তোষজনক কোন তথ্য না পেয়ে ফিরে আসেন।

পরবর্তীতে নিজেই কিছু করার সিদ্ধান্ত নেন। তার ফলশ্রুতিতে ধানগুলো রোদে শুকিয়ে বোরো মৌসুমে নিজেই চেষ্টা করে চারা উৎপাদনের। সফল হয়ে তিনি ছোট্ট জায়গা নিয়ে ধান রোপণ করেন। সবুজের মধ্যে বেগুনি রঙের ধান অন্যান্য কৃষকদেরও দৃষ্টি কাড়ে। বেগুনি রঙের বিরল জাতের এই ধানের নাম দেন ‘বঙ্গবন্ধু ধান’।

ইউসিবিএলের এক কর্মকর্তা এই কৃষকের কাছ থেকে পাঁচ কেজি বীজ সংগ্রহ করে উপজেলা কৃষি কার্যালয়ে জমা দেন। উপজেলা কৃষি কর্মকর্তা আগ্রহ নিয়ে আর এক কৃষকের জমিতে ধান লাগিয়েছেন।

শুরুতেই ধূসর রঙের খেত দেখে অনেকে ভাবত অযত্নে মারা গেছে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ধান গাছের পাতা গাড় বেগুনি রং ধারণ করে। প্রতিদিনই উৎসুক জনতা ভিড় করে এই নতুন ধানক্ষেত দেখতে।