চট্টগ্রামে ‘শপিং ব্যাগ’ এ আগুন



চট্টগ্রামের আলমাস সিনেমা হলের পাশে সুপার শপ ‘শপিং ব্যাগ’ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে শনিবার সকাল ৬ টা ২০ মিনিটে।

‘শপিং ব্যাগ’ সুপার শপটির নিচতলায় আগুন লাগে বলে জানান আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক।

তিনি জানান, আগুনে ওই সুপারস্টোরে প্রচুর পরিমাণে ধোঁয়ার সৃষ্টি হয়। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করে সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।

তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও এইটুকু জানা গিয়েছে আগুনে দোকানটির বিভিন্ন পণ্য পুড়ে গিয়েছে।

অগ্নিকাণ্ডের কারণও জানা যায়নি। তদন্ত করে এই ঘটনার কারণ ও ক্ষতি নিরূপণ করা হবে বলে জানিয়েছেন সহকারী পরিচালক।