সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে পরিবারসহ প্রকল্প এলাকায় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর



১৮ হাজার ১৯১ কোটি টাকা ব্যয়ে ৭টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ (একনেক)।নির্বাহী কমিটির বৈঠকে,মাঠপর্যায়ের সরকারি কর্মকর্তাদের সার্বক্ষণিক কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করতে পরিবারসহ প্রকল্প এলাকায় থাকার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে একনেক বৈঠক শেষে প্রধানমন্ত্রী এ নির্দেশনার কথা জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ব্রিফিংয়ে বলেন, ১৮ হাজার ১৯১ কোটি ৩৮ লাখ টাকার মোট ৭টি নতুন প্রকল্প অনুমোদন দেয়া সাতটি প্রকল্পই নতুন প্রকল্প। অনুমোদনকৃত প্রকল্প ব্যয়ের ৬ হাজার ৬২২ কোটি ৪৩ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগার থেকে এবং অবশিষ্ট ১১ হাজার ৫৬৮ কোটি ৯৫ লাখ টাকা বিদেশি সাহায্য হিসেবে জোগান দেওয়া হবে।

মন্ত্রী জানান, আখাউড়া-সিলেট অঞ্চলের রেলপথকে ডুয়েল গেজে রূপান্তরিত করার প্রকল্প ২০২৫ সালের জুন মাসের মধ্যে বাস্তবায়িত হবে। এ প্রকল্পে সহায়তা হিসেবে জি টু জি–এর আওতায় ১০ হাজার ৬৫৪ কোটি ৩৬ লাখ টাকা চীন থেকে নেওয়া হবে। প্রকল্পের আওতায় বিদ্যমান ২২৫ কিলোমিটার আখাউড়া-সিলেট অঞ্চলের মিটার গেজ রেলপথ ২৩৯ দশমিক ১৪ কিলোমিটার ডুয়েল গেজে রূপান্তরিত করা হবে। অপর প্রধান প্রকল্পের আওতায় ৪৯টি বড়, ২৩৭টি ছোট রেলসেতু, ২২টি স্টেশনের সিগন্যালিং ব্যবস্থা, ১৬ হাজার ৬৯০ বর্গমিটার আবাসিক ভবন নির্মাণ, ব্যারাক ও ডরমিটরি এবং ২০০ দশমিক ৩০ একর ভূমি অধিগ্রহণ রয়েছে।

তিনি বলেন, আখাউড়া-সিলেট অঞ্চলের রেলপথটি অর্থনৈতিক বিবেচনায়, পর্যটন, আন্ত এবং আঞ্চলিক যোগাযোগের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’