কষ্টার্জিত জয়। এওয়ে ম্যাচ জিততে পারে না বার্সেলোনা। ওল্ড ট্র্যাফোর্ডে জয় পায়নি। এমন পরিসংখ্যান উড়িয়ে গতকাল জিতেছে বার্সেলোনা। মূল্যবান একটি এওয়ে গোল নিয়ে ফিরেছে ক্যাম্প ন্যুতে।
ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে জয় পরাজয় চাপিয়ে শঙ্কা জাগিয়েছেন মেসি। রক্তাক্ত হয়েছেন। ক্রিস স্মলিংয়ের তেড়ে আসায় ঘটা সংঘর্ষে নাক ফেটে রক্ত ঝরেছে পাঁচবারের ব্যালন ডি’ওর জয়ীর।
নাকের কী দশা সেটা জানতে খুব দ্রুতই মেসিকে পরীক্ষা করা হবে। মেসির বার্সা সতীর্থ সার্জিও রবের্তো জানিয়েছেন, ম্যাচের পরও প্রচুর রক্ত ঝরেছে মেসির নাক দিয়ে। আর তাই শঙ্কা জেগেছে হুয়েস্কার বিপক্ষে লা লিগা ম্যাচে খেলা নিয়ে।
পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে ১১ পয়েন্টে এগিয়ে থাকায় হুয়েস্কার বিপক্ষে ঝুঁকি নিতে চাইছেন না বার্সা কোচ। তাই হয়ত মেসিকে বিশ্রামে রেখেই একাদশ সাজাবে আর্নেস্ট ভালভারদে।
কিন্তু পরিস্থিতি দাবি করে মেসিকে? তবে মুখোশ পরেই মাঠে নামবে ম্যাচ পরিস্থিতি বিচারে। এমন পরিকল্পনা করে রেখেছে বার্সা কোচ।
মেসি কি মুখোশ পড়ে খেলবেন? রবার্তো বলছেন মেসি আহত হয়েই খেলবেন প্রয়োজনে, ‘মুখোশ পরাটা মেসির জন্য অস্বস্তির হবে। কিন্তু সে ভীষণ সাহসী। আহত অবস্থায় অতীতেও সে ম্যাচ খেলেছে, সেরাটা দিয়েছে। সামনেও দেবে।
প্রয়োজনে মেসি খেলবেন, সবটুকু উজাড় করে দিয়েই খেলবেন। লা লিগা অনেকটা নিশ্চিত বলেই হয়ত রিস্ক নিতে চাইবে না বার্সা ম্যানেজমেন্ট। সামনে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় লেগে সুস্থ মেসিকে প্রয়োজন।

