লাকি সেভেন কেন লাকি!



সাধারনত ৭ সংখ্যাটির নাম শুনলেই আচমকা লাকি নামের শব্দটির কথাই প্রথম মনে পরে।  তবে কিছু সংখ্যা  আছে মানুষ সেগুলোকে সৌভাগ্যের প্রতীক হিসেবে বিশ্বাস করে।

যেমন সৌভাগ্যের সংখ্যা ৭। বিশ্বের প্রায় সব সংস্কৃতির মানুষ বিশ্বাস করে ৭ সংখ্যাটি সৌভাগ্যের প্রতীক। তবে এর কারণটা কি?

তবে বিশেষজ্ঞরা বলছেন যে, ১-১০ এর মধ্যে সবচেয়ে সহজে যে সংখ্যাটি মনে রাখা যায়,তা হলো ৭। শুধু একজন নয়, এবং ১-১০ এর মধ্যে একটি সংখ্যা বলতে বললে বেশির ভাগ মানুষ ৭–এর কথাই বলে।

এছাড়াও, ৭ এমন একটি সংখ্যা, যেটিকে মানুষ প্রাকৃতিকভাবেই মনে  রাখতে পারে। তাছাড়া, ৭ সংখ্যাটির মধ্যে এমন আছে  যে কারণে এটি  শুভ ইচ্ছার জন্য বিশেষভাবে আকর্ষণীয়।

সৌভাগ্যের প্রতীক এই ৭ নিয়ে—পৃথিবীর বিভিন্ন সংস্কৃতিতে রয়েছে সুদীর্ঘ ইতিহাস। মানুষ খেয়াল করে দেখেছে যে প্রকৃতিতে ৭ সংখ্যাটির একটি গুরুত্ব রয়েছে। যেমন ৭ দিনে এক সপ্তাহ, রংধনুতে ৭টি রং; এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউরোপ এবং অ্যান্টার্কটিকা এই ৭টি মহাদেশ রয়েছে পৃথিবীতে। এ ছাড়াও রয়েছে প্রাচীন ও মধ্যযুগের ৭টি করে বিস্ময়।

এছাড়াও,বিভিন্ন ধর্মের সঙ্গে ৭ সংখ্যাটির রয়েছে এক সম্পর্ক। আবার, গাণিতিকভাবে ৭ সংখ্যাটির রয়েছে বেশ কিছু বৈশিষ্ট্য, যে কারণে এটি কিছু মানুষের কাছে গুরুত্বপূর্ণ। যেমন এটি বেজোড় সংখ্যা। জোড় সংখ্যাকে সহজেই দুই দিয়ে ভাগ করা যায়। কিন্তু বেজোড় সংখ্যাকে যায় না। অর্থাৎ ৭ সংখ্যাটিকে শুধু ৭ এবং ১ দিয়ে ভাগ করা যায়।

বাঙালি সংস্কৃতিতেও ৭ কে  সৌভাগ্যের সংখ্যা হিসেবে ধরা হয়। এই রকম বিভিন্ন কারণে মানুষ ৭ সংখ্যাটিকে সৌভাগ্যের সংখ্যা মনে করে।