নরেন্দ্র মোদিকে কটাক্ষ এআইইউডিএফ নেতা বদরুদ্দিন আজমলের



ভারতের আঞ্চলিক দল এআইইউডিএফ নেতা বদরুদ্দিন আজমল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে বাংলাদেশ থেকে নির্বাচনে দাঁড়ানোর কথা বলেছেন।

এ সময় আসাম থেকে নির্বাচিত ওই সংসদ সদস্য বলেন যে, আসামে মোদী বাংলাদেশীদের জন্য অনেক সুযোগ করে দিয়েছেন। এবং বাংলাদেশেও তিনি ব্যাপক জনপ্রিয়।

সম্প্রতি কাশ্মীর হামলা নিয়ে বিরোধীরা কথা বললেই বিজেপি এতদিন তাদের প্রতি পাকিস্থান প্রীতির অভিযোগ তুলে ধরেন। এরই প্রেক্ষিতে নরেন্দ্র মোদীকে এরকম কথা বললেন আসামের এআইইউডিএফ নেতা বদরুদ্দিন আজমল।

জানা গেছে, লোকসভা নির্বাচনে আসামের ভোটে এবার বড় সমস্যা ক্যাব (নাগরিকত্ব সংশোধনী বিল)। বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা অমুসলিম শরণার্থীদের এই ক্যাবের আওতায় নাগরিকত্ব দিতে চায় বিজেপি।

এই ক্যাব নিয়ে বর্তমানে আসামে বিরোধ চলছে। এ ব্যাপারে বিরোধীদের উসকে দিয়ে বাংলাদেশ বিষয়ে মোদীকে সরাসরি আক্রমণ করেছেন ওই নেতা।

তবে এ ব্যাপারে বিজেপি ও আজমলকে পরামর্শ দিয়েছে পাকিস্তান থেকে নির্বাচন করতে। এছাড়াও, জামাত-ই-উলেমা-হিন্দের সর্বভারতীয় সভাপতি সুয়াইব কোয়াশমি কগ্রেসের সমালোচনা করে আসামের সকল নাগরিককে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানান।