যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ডেইলি মিরর-এর অনলাইনে এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বেলা ১১টা থেকে যুক্তরাজ্য, ইউরোপসহ নানা দেশে থেকে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ব্যবহার বিঘ্নিত হচ্ছে এমন অভিযোগ পাওয়া গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মনিটরিং ওয়েবসাইট ডাউনডিটেকটর এমন শতাধিক অভিযোগ পেয়েছে, যেখানে অভিযোগ করা হয়েছে, এই তিনটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢোকা সম্ভব হচ্ছে না। তবে মোবাইল ফোনে ব্যবহারকারী কেউ কেউ ফেসবুকে ঢুকতে পারলেও সব ফিচার ব্যবহার করতে পারছেন না।

এদিকে রোববার (১৪ এপ্রিল) বিকাল ৪ টার কিছু পর থেকে দেশের বেশ কিছু গণমাধ্যমে অনেকেই জানিয়েছেন, তারা ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারছেন না।
ডেইলি মিরর বলছে, সারা বিশ্বেই এ তিনটি সামাজিক মাধ্যমের ব্যবহারকারীরা সমস্যায় পড়েছেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারিগরি ত্রুটির কারণে সারা বিশ্বে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ ব্যবহার বিঘ্নিত হচ্ছে।

