দীর্ঘক্ষণ স্মার্টফোন ব্যাবহারে স্বাস্থ্যঝুঁকি?



তথ্য প্রযুক্তির এ যুগে আমাদের সমাজ ও আমরা প্রযুক্তির এক বলয়ে আষ্টেপৃষ্টে জড়িয়ে আছি। তার সব থেকে বড় মাধ্যম স্মার্টফোন। দিনের এমন কোনো সময় নেই যে স্মার্টফোন ছাড়া আমাদের চলেই না।

অনেকেই বলে, এ স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার শারীরিক ও মানসিক অবস্থার উপর বিরুপ প্রভাব ফেলে বলে। এর ফলে ঠিকমতো ঘুমাতেও পারা যায় না। যার কারণে অনেক ক্ষতি হতে পারে বলে শোনা যায়।

সত্যিই কি তাই? এ নিয়ে চলছে গবেষনা। কি বলছে এ গবেষণা?

স্মার্টফোনের অধিক ব্যাবহার সম্বন্ধে গবেষকরা জানাচ্ছেন, বেশি সময় স্ক্রীনে চোখ রাখলে স্বাস্থ্যের ওপর এর কোন নেতিবাচক প্রভাবের কোন সুস্পষ্ট প্রমাণ পাওয়া যাচ্ছে না।

অ্যামি ওরবেন নামের একজন গবেষক  বিবিসিকে বলেন, ‘ঘুমানোর আগে আধঘন্টা, এক ঘন্টা বা দুঘন্টা ধরে কেউ স্ক্রীনে চোখ রাখলে সেটা যে তাদের স্বাস্থ্যের ওপর কোন প্রভাব ফেলে এমন কিছু আমরা পাইনি।’

গবেষকরা যুক্তরাজ্যের অক্সফোর্ড ইন্টারনেট ইনস্টিটিউট এ ছেলেমেয়েদের ওপর দীর্ঘসময় স্ক্রীনে কাটানোর প্রভাব নিয়ে গবেষণাটি চালায়।

বিশেষ করে ঘুমাতে যাওয়ার আগে দীর্ঘ সময় ধরে কোন ডিজিটাল ডিভাইস ব্যবহার করলে তার কী প্রভাব তাদের সার্বিক মানসিক স্বাস্থ্যের ওপর পড়ে, সেটাই তারা দেখেছে। তাতে এর প্রভাব লক্ষ্য করা যায় নি।