সম্প্রতি ঝিনাইদহের শৈলকুপা পৌরসভার হাজামপাড়া এলাকায় ভাত না খাওয়ায় মায়ের থাপ্পড়ে প্রাণ গেল ছয় বছর বয়সী এক শিশুর।
পরিবার থেকে শুনে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত ওসি জানান, সকালে মেয়েকে ভাত খাওয়াচ্ছিলেন মা। কিন্তু মেয়ে ভাত খেতে না চাইলে তাকে থাপ্পড় মারেন তিনি।
এতে মেয়েটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরো জানায়, লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য মাকে আটক করে রাখা হয়েছে।

