ছোট্ট মেয়ে লিলি, বয়স ছয় বছর। স্কুলে ছুটির জন্য লাল পার্মানেন্ট শার্পি কলম নিয়ে পুরো শরীরে এঁকেছে চিকেনপক্সের মত ক্ষত। ঘটনাটি ঘটেছে যুক্তরাজ্যে।
এমন এক ঘটনা প্রকাশ করেছে দেশটির জনপ্রিয় গণমাধ্যম ডেইলি মেইল। প্রতিবেদনে বলা হয়, লিলি ইংল্যান্ডের কর্নওয়ালের সেইন্ট অস্টেল শহরে বসবাসকারী ডেভিড এবং শার্লোট স্কুলির মেয়ে।
স্কুলি জানান, ঘটনার পরের দিন একটা বানান পরীক্ষা ছিল লিলির। কিন্তু সে এই পরীক্ষায় উপস্থিত হতে চাচ্ছিল না। তাই সে স্কুলে না যাওয়ার উপায় খুঁজছিল।
তিনি আরো জানান, লিলি আমার কাছে এসে বলে যে তার একটা লাল রঙের কলম প্রয়োজন হোমওয়ার্ক করার জন্য। কলম দেয়ার ১০ মিনিট পর সে আমার কাছে আসে। সে আমার কাছে এসে তার অসুস্থতার কথা জানায়। সে বলে তার শরীরে ক্ষত দেখা দিয়েছে।
তিনি ডেইলি মেইলকে আরো বলেন, আমরা আলো জ্বালিয়ে ক্ষত দেখতে চাইলে সে তার হাত-পা কাপড় দিয়ে ঢেকে ফেলে। আমি ও আমার স্বামী যে তার চালাকি ধরতে পেরেছি, তা তাকে বুঝতে দিইনি প্রথমে।
ঘটনার দিন বডি ওয়াশ, সাবান, বেলি ওয়েল এবং হেয়ারস্প্রের চেষ্টায়ও তার শরীরের দাগ মোছা দূর করা হয়নি। অবশ্য চার দিন পর সেই দাগ দূর হয় বলে জানিয়েছেন লিলির মা।

