হার্টের পেইসমেকার এখন চলবে ব্যাটারি ছাড়াই চলবে এমন পেইসমেকার। হৃদস্পন্দন থেকেই শক্তি নেবে এটি।
ব্যাটারির বদলে হৃদস্পনদন থেকেই শক্তি নেবে হার্টের পেইসমেকার। ইতোমধ্যেই শুকরের শরীরে এটি ব্যবহার করে সাফল্য পেয়েছেন এর নির্মাতারা।
নতুন এই ব্যাটারিহীন পেইসমেকার বানিয়েছেন জর্জিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি’র গবেষক দল।
নির্মাতারা জানিয়েছেন, ডিভাইসটিতে একটি ‘এনার্জি হার্ভেস্টার’ রয়েছে যা হৃদপিণ্ডের চারপাশে জড়িয়ে থাকে এবং অঙ্গের নড়াচড়ায় বিদ্যুত উৎপাদন করে। ফলে প্রতিটি হৃদস্পন্দনে যে শক্তি পাওয়া যায় তা দিয়েই চলবে পেইসমেকারটি।
এই দলের নেতৃত্ব ছিলেন জর্জিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি’র ড. ঝং লিন ওয়াং বলেন, “শক্তিশালী ডায়াগনোসিস এবং চিকিৎসার জন্য লাখো রোগী ‘ইমপ্ল্যান্টএবল মেডিক্যাল ইলেকট্রনিক ডিভাইসের’ (আইমেডস) ওপর নির্ভর করেন। দশকের পর দশক ধরে আইমেডস-এর সার্কিটের শক্তি খরচ কমিয়ে আনা হয়েছে এবং আকারে ছোট করে নমনীয় করা হয়েছে। কিন্তু আইমেডস-এর ব্যাটারির আকার সাধারণত বড় এবং স্বল্পস্থায়ী হয়।”
তবে পরীক্ষায় দেখা গেছে হৃদস্পন্দন থেকে যে শক্তি পাওয়া যাচ্ছে তা পেইসমেকারের প্রয়োজনীয় শক্তির চেয়ে বেশি।

