এক জরিপের মাধ্যমে ভারতের নারীদের পরকীয়ায় জড়িয়ে পড়ার চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
জরিপে দেখা যায় প্রতি ১০ জনের মধ্যে ৭ জনই পরকীয়ায় জড়িয়ে পড়ার মধ্য দিয়ে তাদের স্বামীর সঙ্গে প্রতারণা করছেন। ৩৪ থেকে ৪৯ বয়সী নারীদের মধ্যেই পরকিয়ায় জড়িয়ে পড়ার প্রবণতা বেশী।
এই তথ্য উঠে এসেছে ডেটিং অ্যাপ গ্লিডেনের পরিচালিত এক জরিপে।
এই অ্যাপের যাত্রা শুরু হয় ২০০৯ সালে সর্বপ্রথম ফ্রান্সে। পরবর্তীতে ২০১৭ সাল থেকে ভারতে পথচলা শুরু করে গ্লিডেন। গ্লিডেন জানায়, সবথেকে বেশী পরকিয়ায় লিপ্ত নারীদের মধ্যে বেঙ্গালুরু, মুম্বাইয়ের কলকাতার নারীদের সংখ্যাই বেশী।
পাঁচ লাখ গ্লিডেন ব্যবহারকারীর মধ্যে ২০ শতাংশ পুরুষ ও ১৩ শতাংশ নারী পরকীয়ায় জড়ানোর কথা সরাসরি স্বীকার করেছেন। আরও কিছু চাঞ্চল্যকর তথ্য গবেষণার মাধ্যমে জানা যায়।
গবেষণা অনুযায়ী প্রতি দশজন নারীর মধ্যে সাতজন নারীই পরকীয়ায় লিপ্ত হন পরপুরুষের সঙ্গে। পাশাপাশি ভারতের প্রায় ৪৮ শতাংশ নারী তাদের বিবাহবহির্ভূত সম্পর্ক থাকা উচিত বলে মনে করেন।
৭৭ শতাংশ ভারতীয় নারী এ জরিপে অংশগ্রহণ করেন এবং তাদের বক্তব্য, তাদের বিবাহিত জীবন একঘেয়েমি হয়ে যাওয়ার কারনে তারা বিবাহবহির্ভূত একজন সঙ্গী খুঁজে নিচ্ছেন।
তারা আরো জানান, বিবাহিত জীবনের বাইরে একজন সঙ্গী খুঁজে পাওয়ার মধ্যে তারা ভিন্ন ধরনের উত্তেজনা অনুভব করছেন।
এ সংস্থাটি প্রায় পাঁচ লাখ ভারতীয় নারী ও পুরুষকে নিয়ে এই গবেষণাটি করেন যারা প্রত্যেকেই গ্লিডেন অনলাইন ডেটিং অ্যাপ ব্যবহারকারী।

