লাইফ সাপোর্টে রাখা হয়েছে জনপ্রিয় অভিনেতা এটিএম শামসুজ্জামানকে।
মঙ্গলবার বিকাল ৪টার দিকে তাকে রাজধানীর গেন্ডারিয়ায় আসগর আলী হাসপাতালের কেবিন থেকে আইসিইউতে নিয়ে লাইফ সাপোর্ট দেওয়া হয়। পেটে অস্ত্রোপাচারের তিন দিনের মাথায় তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।
তার স্ত্রী রুবি জামান জানান, অস্ত্রোপচারের পর ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার কথা ছিল শামসুজ্জামানকে। তবে অবস্থার উন্নতি হওয়ায় ২৪ ঘণ্টার মাথায় তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছিল।
এর আগে শুক্রবার বিকালে এই হাসপাতালেই ৮৮ বছর বয়সী এটিএম শামসুজ্জামানের পরিপাকতন্ত্রে অস্ত্রোপচার করা হয়েছিল।

