ঘূর্ণিঝড় ফণী এখন দেশের দেশের দক্ষিণ–পশ্চিমাঞ্চল অতিক্রম করছে। এটি এখন গভীর নিম্নচাপে রূপ নিয়েছে।
আজ শনিবার ভোর সাড়ে পাঁচটা থেকে সকাল ছয়টার মধ্যে ফণী যশোর অতিক্রম করেছে। বর্তমানে তা রাজবাড়ীতে অবস্থান করছে। সেটি এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।
এ মুহূর্তে যশোরে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে। জেলার সর্বত্র হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। এটি আরও দু–তিন ঘণ্টা চলবে। তারপর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।
এদিকে প্রবল ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে রাজধানী ঢাকায় আজ শনিবারও বৃষ্টি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দুপুরের পর থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। আজ সকাল থেকে ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন।

