রাজবাড়ীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ; নিহত ৪


নাইক্ষ্যংছড়ি সীমান্তে গোলাগুলি, রোহিঙ্গা কিশোর নিহত

রাজবাড়ী সদর উপজেলায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২০ থেকে ২২ জন।

আজ শনিবার সকাল সাড়ে নয়টার দিকে জামাই পাগলের মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে রাজবাড়ী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক শওকত আলী জোয়ারদার জানান, সাতক্ষীরা থেকে ঢাকাগামী গ্রিনলাইন পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। দৌলতদিয়া–পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ থাকায় বাসটি বিকল্প পথে ঢাকায় যাচ্ছিল। এতে চারজন নিহত হন। আহত ব্যক্তিদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর ট্রাক নিয়ে চালক পালিয়েছেন। নিহত ব্যক্তিরা সবাই বাসের যাত্রী ছিলেন।

নিহত ব্যক্তিদের একজনের নাম আসমা। অন্যদের পরিচয় পাওয়া যায়নি।