বলিউডে এবার অভিষেক হচ্ছে আমির খানের বোন নিখাত খানের। চলচ্চিত্র নাম ‘সান্ড কি আঁখ’। সিনেমায় নিখাত অভিনয় করবেন মহারানির চরিত্রে।
ভারতীয় একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ছবিতে নিখাতের সহশিল্পী হিসেবে থাকছেন তাপসী পান্নু ও ভূমি পেডনেকার। কোনো অতিথি চরিত্র নয়। এ ছবিতে এক মহারানির চরিত্রে দেখা যাবে নিখাতকে। গোটা ছবিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন।
সিনেমাটি প্রযোজনা করছে অনুরাগ কাশ্যাপ। পরিচালনা করছেন তুষার হিরানন্দানি।
জানা গেছে, ইতোমধ্যে ছবির দৃশ্যধারণ শুরু হয়েছে। বিভিন্ন দৃশ্যে অংশ নিয়েছেন তাপসী পান্নু ও ও ভূমি পেডনেকার। শিগগিরই এতে যুক্ত হচ্ছেন নিখাত। এছাড়াও অভিনয় করছেন প্রকাশ ঝাঁ, ভিনিত কুমার সিং প্রমুখ।
চলতি বছরের অক্টোবরে মুক্তি পেতে পারে‘সান্ড কি আঁখ’। ভারতের বিখ্যাত শুটার চন্দ্রকে নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্রটি।

