সিডর, আইলা, তিতলির পর ফণীর নামে নবজাতকের নাম


paperslife

সম্প্রতি বাংলাদেশ সহ আশেপাশের দেশগুলো তাণ্ডব চালানো ঘূর্ণিঝড়ের নাম ফণী। আর এই ঘূর্ণিঘড়ের তাণ্ডবলীলা চলাকালীন সময়ে জন্ম নেয়ায় নবজাতকের নামকরণ করা হলো ফণী।

গত শুক্রবার স্থানীয় সময় বেলা ১১ টা ৩ মিনিটে ভারতের উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বরের রেলওয়ে হাসপাতালে জন্ম হয় এই মেয়ে শিশুটির।

চিকিৎসকরা জানিয়েছেন, মা ও শিশু দুজনেই সুস্থ আছে। তারা আরো জানান, ওই শিশুর মা মঞ্চেশ্বর রেলওয়ের কোচ মেরামত ওয়ার্কশপে কাজ করেন। যে সময় ওই নারীর সন্তান প্রসবের তারিখ দেয়া হয়, উড়িষ্যার উপকূলে ভয়ঙ্কর ঝড়ের কথা তার আগেই বলা হয়েছিল। অন্য কোনো পথ না থাকায় ভুবনেশ্বর রেলওয়ে হাসপাতালে গিয়েছিলেন তিনি এবং সেখানেই জন্ম হয় শিশুটির।

তিতলি নামে যে ঘূর্ণিঝড় গতবছর উড়িষ্যায় আঘাত হানে সে সময়ে জন্ম নেয়া বেশ কয়েকটি শিশুর নামকরণ করা হয় তিতলি। এছাড়া বাংলাদেশেও সিডর, আইলার নামের সাথে মিল রেখে নামকরণ করার ঘটনা দেখা গেছে।