পিরামিডের দেশ মিশরে আবারো খোঁজ মিলেছে পুরোনো সমাধির। ধারণা করা হচ্ছে, সেই সমাধিটি প্রায় ৪৫০০ বছরের পুরোনো।
মিশরের পুরাকীর্তি বিষয়ক মন্ত্রণালয় গিজা পিরামিডের পাশে এই সমাধি আবিস্কার করে। যেখানে কাঠের তৈরি রঙ্গিন কফিন ও চুনা পাথরের তৈরি বিভিন্ন মূর্তি আছে।
বার্তা সংস্থা এএফপির একজন চিত্রগ্রাহক সেই সমাধি পরিদর্শন করে ছবি তোলার জন্য সেখানে প্রবেশ করার অনুমতি পান। এ সময় তিনি সেখানকার দেয়ালে কাঠের তৈরি সমাধি এবং কাঠ ও পাথরের মধ্যে আঁকা মানুষ এবং বিভিন্ন প্রাণীর চিত্র দেখতে পান।

মন্ত্রণালয় জানিয়েছে, সেই সমাধিস্থলটি ছিল দুজন মানুষের। একজন হলেন প্রাচীন ধর্মযাজক। এছাড়াও বিচারকসহ সাতটি ভিন্ন পরিচয়ে পরিচিত ছিলেন। তার নাম বেহুনি কা।
অপরজন হলেন নওই। তিনি গ্রেট প্রদেশের প্রধান ও প্রাচীন মিসরের রাজা খাফরের কাছের মানুষ হিসেবে জনপ্রিয় ছিলেন।

সমাধিস্থলটি গিজা মালভূমির দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত।সমাধিটি খ্রীষ্টপূর্ব ২৫০০ অব্দের বলে অনুমান করছে মিশরের পুরাকীর্তি বিষয়ক মন্ত্রণালয়।
গিজায় অবস্থিত তিনটি পিরামিডের মধ্যে তৃতীয়টির নির্মাতা ছিলেন রাজা খাফরে। বেশ কিছু শিল্পকর্ম ছাড়াও সমাধিস্থলের মালিক ও তার স্ত্রী এবং ছেলের পাথরের তৈরি মুর্তি রয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।


