সেই শিশুকে কিভাবে ফেলে যাওয়া হয়েছিল?


paperslife

গতকাল (বুধবার) ঢাকা শিশু হাসপাতালের টয়লেট থেকে উদ্ধার করা হয়েছিল এক কন্যা শিশু। কিভাবে সেই শিশুটি এখানে এসেছে অবশেষে তার রহস্যের কুল কিনারা পাওয়া গিয়েছে।

হাসপাতালের সিসিটিভি ক্যামেরায় পাওয়া গেছে প্রমাণ। সেই কন্যা শিশুটিকে দুই নারী ফেলে গিয়েছিলেন, সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ এমন তথ্যই দিচ্ছে।

সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, মঙ্গলবার (১৪ই মে) দুপুর ১২টার দিকে তাড়াহুড়ো করে ঢাকা শিশু হাসপাতালে ঢুকছেন দুই নারী। এক নারীর হাতে ছিল কাপড়ের পুটুলি সদৃশ কিছু একটা।

তিনি হাসপাতালের টয়লেটে ঢুকে দ্রুতই বেড়িয়ে যান। ঢোকার সময় হাতে যে পুটুলি দেখা যাচ্ছিল, বের হবার সময় তা ছিল না।

এ কারণেই ধারণা করা হচ্ছে সেই মহিলা এবং তার সাথে থাকা বোরকা পরা ওপর মহিলা এই শিশু সন্তানটিকে এভাবে ফেলে রেখে যায়।

পরিচয়হীন এ কন্যা সন্তানটিকে দত্তক নেওয়ার জন্য এরই মধ্যে হাসপাতালে ভিড় করছেন অনেকে। তবে বিষয়টি আদালতের মাধ্যমেই নিষ্পত্তির কথা জানিয়েছেন ঢাকা শিশু হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ফরিদ আহমেদ।

হাসপাতালের পক্ষ থেকে বলে হয়েছে, শিশুটি পুরোপুরি সুস্থ আছে। তার শারীরিক কোনো সমস্যা নেই বলে জানা গিয়েছে।

সিসিটিভি ফুটেজটি :