প্রতিনিয়ত বেড়ে চলা এই অত্যাধিক মাত্রার গরম আমাদের জীবন অতিষ্ঠ করে তুলেছে। আর গরমের এই যন্ত্রণা থেকে রেহাই পেতে প্রত্যেকেই আমরা কিছু না কিছু করে চলেছি।
কিন্তু এবার সম্পূর্ণ এক ভিন্ন ধরনের এক পদ্ধতি আবিষ্কার করলেন সেজাল শাহা নামের ভারতের আহমেদাবাদের এই বাসিন্দা।
ইতোমধ্যে যা ইন্টারনেট জগৎতে ছড়িয়ে পড়েছে। আহমেদাবাদে এখন ৪৫ ডিগ্রির উপররে তাপমাত্রা বিরাজ করছে।
অতিরিক্ত এ গরমে গাড়ীতে যাতায়াতও অত্যন্ত কষ্টসাধ্য ব্যপার। গরমের এই তীব্রতার কারনে এয়ারকন্ডিশনও কাজ করছেনা ভালোভাবে।
যাতায়াতকালীন সময়ে আরামের কথা মাথায় রেখে নিজের গাড়িকে গোবরের প্রলেপে ঢেকেছেন আহমেদাবাদের এই বাসিন্দা।
রূপেশ গৌরাঙ্গ দাস নামক এক যুবক কিছুদিন পূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই গাড়ীর ছবি পোস্ট করেন এবং ছবির ক্যাপশনে লেখেন ‘গোবরের সর্বশ্রেষ্ঠ ব্যবহার’।
ছবিটি জনসাধারণের চোখে পড়তেই সকলেই আগ্রহী হয়ে উঠেছেন কিভাবে কাজটি করা হয়েছে সেটি জানার জন্য।
অনেকের আবার প্রশ্ন, গোবরের কটি স্তর গাড়ি ঠান্ডা রাখতে সক্ষম? এরই মধ্যে সোশ্যাল সাইটে গাড়ীটি ভাইরাল হয়ে গেছে।

