অফিসে পোশাক পরিধান খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এবার অফিসে মহিলা কর্মীদের পোশাকের নির্দেশনা দিয়ে রীতিমত বিতর্কে জড়িয়ে পড়েছে ট্যাটপ্রুফ নামের একটি রাশিয়ান অ্যালুমিনিয়াম কোম্পানি।
জানা গেছে, অফিসে মহিলা কর্মীরা ছোট পোশাক পরে এলেই পাবেন অতিরিক্ত বেতন। এ বিষয়ে কোম্পানিটি দাবি করেছে যে, এর ফলে কাজের ক্ষেত্রে ‘টিম বন্ডিং’ বাড়বে। এর ফলে বাড়বে উৎপাদনও।
এছাড়াও কোম্পানিটির করা একটি ক্যাম্পেইনে বলা হয়েছে যে, অনেক মহিলাই ট্রাউজার পরে অফিসে আসেন। এই ক্যাম্পেনের ফলে তারাও যদি হাঁটু থেকে ৫ সেন্টিমিটার ওপর পর্যন্ত বা তার থেকে কম লম্বা স্কার্ট বা ওই ধরনের পোশাক পরেন তাহলে বেতনের সাথে পাবেন বোনাস। এবং দেওয়া হবে অতিরিক্ত ১০০ রাশিয়ান রুবেল। যা বাংলাদেশী টাকায় প্রায় ১২৯ টাকা।
এছাড়াও, রাশিয়ার এই কোম্পানিটি জানিয়েছে যে, তাদের এই পরিকল্পনা সংস্থার সিইও-র। পোশাকের এ বিষয়ে ট্যাটপ্রুফের এই সিদ্ধান্তটি ইতোমধ্যে প্রবল সমালোচনার মুখে পড়েছে। সেইসাথে সোশ্যাল মিডিয়াতেও নিন্দার ঝড় উঠেছে এমন সিদ্ধান্তের বিরুদ্ধে।

