আজ দিনাজপুরের হিলি সিমান্তে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিজিবি-বিএসএফ একে অপরকে মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছে।
আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মাঝে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
সেখানে বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার চাঁন মিয়ার নেতৃতে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে ৯ প্যাকেট মিষ্টি উপহার দিয়ে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানানো হয়েছে।
বিজিবি হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার চাঁন মিয়া বলেন, ‘আজ আমাদের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এ উপলক্ষে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে ৯ প্যাকেট মিষ্টি উপহার দিয়ে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানানো হয়েছে। সীমান্তে সম্প্রতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে দুই দেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলোতে আমরা একে অপরকে মিষ্টি ও বিভিন্ন ধরনের সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করে থাকি।’
এসময় বিএসএফের ক্যাম্প কমান্ডার এএল টির্কির নেতৃতে বিজিবি কেও শুভেচ্ছা জানিয়েছে বিএসএফ।

