বেশ কিছুদিন ধরেই সরগরম সামাজিক মাধ্যমগুলো। আড়ংয়ের পণ্যের অধিক মূল্য, সেই অভিযোগে জরিমানা করা এবং জরিমানা করা সেই জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপপরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারকে বদলির প্রতিবাদ চলছে সোশ্যাল মিডিয়ায়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উক্ত কর্মকর্তাকে গতকাল (৩ জুন) সড়ক ও জনপথ অধিদফতর খুলনা জোনে বদলির আদেশ স্থগিত করা হয়েছিল। সোমবার রাতে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তাকে বদলির আদেশ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
সেই বদলির বিষয় স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। এমনটি জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরক্তি সচিব (এপিডি) শেখ ইউসুফ হারুন।
তিনি বলেন, ‘ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপপরিচালকের বদলির আদেশটি স্থগিত করা হয়েছে। এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হবে।’
প্রসঙ্গত,
গত সোমবার উত্তরার জসিম উদ্দিন রোডের আড়ংয়ের আউটলেটে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির দরুন সাড়ে চার লাখ টাকা জরিমানা করেন মঞ্জুর শাহরিয়ার। সেই সাথে আউটলেটটি ২৪ ঘন্টা বন্ধের সিদ্ধান্ত নেন তিনি।
ধারণা করা হচ্ছে, অতিরিক্ত ক্ষমতা বলেই ঠিক এই কারণেই বদলি হয়েছিলেন তিনি। তবে বিষয়টি নাকচ করে দিয়েছেন শেখ ইউসুফ হারুন।
এ ব্যাপারে তিনি বলেন, ‘বাজারে অভিযান পরিচালনার সঙ্গে এই বদলির কোনও সংশ্লিষ্টতা নেই। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে ওই কর্মকর্তার মেয়াদ দুই বছর হয়ে গেছে। তাকে নিয়মিত বদলির অর্ডারই দেওয়া হয়েছিল। তবে বদলির আদেশ ও অভিযান পরিচালনার ঘটনা একইদিনে হওয়ায় এটি আলোচনায় এসেছে।’
মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার গত ৩০ মে আমদানি তথ্যবিহীন ও মেয়াদোত্তীর্ণ পণ্য ব্যবহার করায় রাজধানীর ধানমন্ডির পারসোনা ও ফারজানা শাকিলস মেকওভার সেলুনেও অভিযান চালান। এবং মোটা অংকের জরিমানা করেন।
আড়ংয়ে অভিযানের দিনেই তার বদলি ভালোভাবে নেয় নি সাধারণ মানুষ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বদলির আদেশটির প্রজ্ঞাপন একটি কপি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এরপরই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রতিবাদের ঝড় ওঠে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী বলা হয়েছিল, মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারের নতুন কর্মস্থল সড়ক ও জনপদ অধিদফতর খুলনা জোন। তাকে এস্টেট ও আইন কর্মকর্তা হিসেবে বদলি করার তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ১৩ জুনের মধ্যে এই কর্মকর্তাকে তার বদলি কর্মস্থলে যোগদান করতে হবে, অন্যথায় ১৩ জুন দুপুরে তার বর্তমান কর্মস্থল হতে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) মর্মে গণ্য হবেন।
তবে, সেই আদেশ স্থগিত করে আজ নতুন করে আদেশ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়

