মুক্তি পেয়েছে সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত ‘ভারত’ চলচ্চিত্রটি। তবে এর মধ্যে সোশাল মিডিয়ায় ঝড় তুলেছে বাস্তবে সালমানের মেজাজ হারানোর একটি ভিডিও।
টাইমস অফ ইন্ডিয়া খবরে বলা হয়েছে, এক ক্ষুদে ভক্তকে আটকাতে তার সঙ্গে খারাপ আচরণ করায় ওই নিরাপত্তারক্ষীকে আঘাত করেন সালমান খান।
বুধবার এক প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি জানায়, আগের রাতে বলিউডে সালমান ঘনিষ্ঠদের জন্য আয়োজিত ওই চলচ্চিত্রের ‘গ্র্যান্ড স্ক্রিনিং’-এর অনুষ্ঠানস্থলেই এই ঘটনা ঘটিয়েছেন ৫৩ বছর বয়সী নায়ক।
সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ভিড়ের মধ্যে সালমান খানের যাওয়ার জন্য পথ করে দিচ্ছেন নিরাপত্তাকর্মীরা। সালমান এগিয়ে যাওয়ার পথে দুই পাশ থেকে ছবি তুলছেন ভক্তরা। নিরাপত্তারক্ষীরা তাকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছিলেন। একটু এগিয়ে গিয়েই আবার দ্রুত পেছনে ফিরে এক নিরাপত্তারক্ষীর গালে থাপ্পড় মারেন সালমান।
https://twitter.com/i/status/1136229512503484418

