মুজিববর্ষে আলোকিত ৪১০ উপজেলা


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

বুধবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে পাঁচটি প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে একটি হচ্ছে বিদ্যুৎ।
প্রধানমন্ত্রী এসময়  দেশের ৪১০টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়িতের উদ্বোধন করেন। তিনি বলেন মুজিববর্ষে বাংলাদেশের সব ঘরে আলো জ্বলবে। কোনো ঘর অন্ধকার থাকবে না।

অন্যান্য উদ্বোধন করা প্রকল্পগুলোর মধ্যে রয়েছে— বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্ক, রাজশাহীতে নির্মিত শেখ কামাল আইটি ইনকিউবেটর অ্যান্ড ট্রেনিং সেন্টার, শতভাগ বিদ্যুতায়িত ৭টি জেলা, ১টি বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র এবং ১৮টি জেলার ২৩টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন।

প্রধানমন্ত্রী জানান, দেশের ৮টি বিভাগের ৬৪টি জেলায় মোট ৪৯২টি উপজেলা রয়েছে। এরমধ্যে ৪১০টি উপজেলা শতভাগ বিদ্যুতায়িত হয়েছে। বাকি রয়েছে ৮২টি উপজেলা। আমরা পর্যায়ক্রমে সকল উপজেলাকে আলোকিত করবো।

উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। এসময় বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্ক, রাজশাহীতে নির্মিত শেখ কামাল আইটি ইনকিউবেটর অ্যান্ড ট্রেনিং সেন্টার এর ওপর একটি প্রামাণ্য ভিডিওচিত্র পরিবেশন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব এ এন এম জিয়াউল আলম।

সবশেষে বিদ্যুৎ বিভাগের  সচিব ড. সুলতান আহমেদ বিদ্যুৎ বিভাগের ওপর উপস্থাপনা এবং একটি  ভিডিওচিত্র প্রদর্শন করেন।