মরুভূমিতে তুষারপাত!


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

পৃথিবীতে আশ্চর্যজনক কত কিছুই না ঘটে। যার ব্যাপ্তি হয়ত সবসময় সবখানে মেলে না। এবার এমনই এক অদ্ভুত কাণ্ড ঘটেছে ইরাকে।
যা দেখে ইরাকে বাগদাদের অধিবাসীরা হয়ত নিজেদের চোখকেই বিশ্বাস করতে পারে নি। মরুভূমিতে তুষারপাতের ঘটনা। প্রকৃতি যেন এবার বিপরীত হয়ে তাকিয়ে আছে।

তবে প্রকৃতির এই বিরল রূপ দেখতে একমুহূর্ত সময় নষ্ট করেননি বাগদাদবাসী। তাৎক্ষনিক রাস্তায় বেরিয়ে পড়েছিলেন তারা। ছোট থেকে প্রবীণ সকলেই তুষার পাতের আনন্দ উপভোগ করেছেন। এসময় বরফ নিয়ে খেলা করতে দেখা গিয়েছে ছোটদের।

ইরাকের স্থানীয় সময় শুক্রবার বাইরের পরিবেশ দেখে চমকে গিয়েছিলেন অনেকেই। চারিদিকে কেবল সাদা বরফ। রাস্তা ঘাট সমস্ত কিছু ছিল সাদা বরফের আস্তরণে ঢাকা। তবে বাগদাদে যে এই প্রথম এরকম ঘটনা তা কিন্তু নয়। বরং  এই নিয়ে বাগদাদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো তুষারপাতের ঘটনা ঘটলো। ১২ বছর আগে ২০০৮ সালে প্রথমবারের মত তুষারপাত দেখেছিল ওই অঞ্চলের লোকজন।

এই অদ্ভুত তুষারপাতের কারণে বাগদাদের তাপমাত্রার পারদ নেমেছে ৪০ থেকে ৫০ ডিগ্রি হিমাঙ্কের নিচে।