রাজধানীর কলাবাগান নর্থ সার্কুলার রোডের একটি বাসায় আজ বুধবার রাতে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে স্বামী। এ ঘটনায় পুলিশ ওই গৃহবধূর রিকশাচালক স্বামীকে আটক করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত ওই গৃহবধূর নাম সাজেদা আক্তার (৩৫)। কলাবাগানের নর্থ সার্কুলার রোডের একটি বাসায় দুই শিশুসন্তানসহ স্বামী ফেরদৌস আলম আলমের সাথে থাকতেন।
রাত সাড়ে আটটার দিকে ফেরদৌস বাসায় ফেরেন। এ সময় তার স্ত্রীর সাথে ঝগড়াঝাঁটি হয়। একপর্যায়ে তিনি তার স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে জখম করেন। এতে ঘটনাস্থলেই সাজেদা আক্তার তিনি মারা যান।
পুলিশ জানায়, সাজেদার চিৎকারে প্রতিবেশীরা ওই বাসায় গেলে ফেরদৌস পালানোর চেষ্টা করেন।
প্রতিবেশীরা তাকে আটকে রেখে পুলিশের খবর দেয়। এরপর পুলিশ ফেরদৌসকে থানায় নিয়ে যায়। নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

