সারার ছবি থেকে আপত্তিকর অংশ বাদ


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

ইমতিয়াজ আলী পরিচালিত সারা আলী খান অভিনীত ‘লাভ আজ কাল’ ছবিটি মুক্তি পাচ্ছে আগামীকাল ভালোবাসা দিবসে। ছবির ওপর ছুরি চালিয়েছে ভারতের সেন্সর বোর্ড।

বাদ দেওয়া হয়েছে বেশ কিছু দৃশ্য।এমনকি কিছু আপত্তিকর শব্দও বাদ দেয়া হয়েছে ছবি থেকে। এ ছবিতে সারার বিপরীতে অভিনয় করেছেন কার্তিক আরিয়ান।

ছবির ট্রেলারে বেশ কিছু অন্তরঙ্গ দৃশ্যে দেখা গেছে সারা ও কার্তিককে। মূল ছবিতে এসব দৃশ্যের কোনো কোনোটা বাদ দেয়া হয়েছে এবং কিছু দৃশ্যের দৈর্ঘ্য কমিয়ে আনা হয়েছে। ছবিতে কিছু আপত্তিকর শব্দের জায়গায় নতুন শব্দ বসানো হয়েছে বলে জানা যায়।

ইমতিয়াজ আলী পরিচালিত একই নামের ছবিতে অভিনয় করেছিলেন সারা আলী খানের বাবাও। ২০০৯ সালে মুক্তি পাওয়া ‘লাভ আজ কাল’  নামের সেই ছবিতে সাইফ আলী খানেরনায়িকা ছিলেন দীপিকা পাড়ুকোন।

নতুন এ ছবিটিকে পুরোনো ছবির সিক্যুয়েল মানছেন না ছবির নির্মাতা ও কলাকুশলীরা। তাদের দাবি, প্রেমের গল্প বললেও এটা সম্পূর্ন নতুন ছবি।