আসছে রবি ঠাকুরের বায়োপিক?


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী নিয়ে কাজ করতে চান বলিউড পরিচালক বিধু বিনোদ চোপড়া। তুলে ধরতে চান বড় পর্দায়।
সে কারণে বিনোদ চোপড়া চান রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে রিসার্চ করেন এমন একজনের সাহায্য।চিত্রনাট্যের প্রথম ড্রাফ্ট পেলে তিনি তৈরি করবেন রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী নিয়ে ছবি।
১১ বছর ধরে রিসার্চ করে ‘শিকারা’ ছবিটি তৈরি করেছেন বিধু বিনোদ চোপড়া। গত শুক্রবার মুক্তি পেয়েছে এই ছবি। কাশ্মিরী পণ্ডিতদের নিয়ে এই ছবি তৈরি করেছেন তিনি।
ছবিতে নতুন নায়ক নায়িকাকে নিয়েছেন পরিচালক। আদিল খান ও সাদিয়া এই ছবির মুখ্য ভূমিকায়। মুন্নাভাই থেকে থ্রি ইডিয়টস- কোটির ক্লাবে ঢুকতে যার প্রথম সপ্তাহও লাগে না সেই পরিচালক এই ছবিটি তৈরি করেছেন তার মায়ের জন্যই।